গত ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের দশ তারিখে কালিয়াচক থানার মোজমপুর এলাকায় লিডার শেখ নামে এক ব্যক্তি খুন হয়। ঘটনায় মূল অভিযুক্ত তালেক শেখ ঘটনার পর থেকে গা ঢাকা দেয় এলাকা থেকে। দীর্ঘদিন ধরে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গোপন সুত্রে কালিয়াচক থানার পুলিশ জানতে পারে বৃহস্পতিবার ধৃত তাকেল বাড়ি ফিরেছি। সেই সুত্র ধরে এদিন গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দিয়ে গ্রেফতার করে ধৃতকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত তালেক সেখের বিরুদ্ধে লিডার শেখকে খুন, অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় অভিযোগ রয়েছে। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/sqj_sLinokY